“ওহীর আলো”-তে আপনাকে স্বাগতম: দ্বীনি জ্ঞানের পথে এক নতুন যাত্রা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শুরু হলো “ওহীর আলো” (ohiralo.com) এর যাত্রা। এটি একটি নির্ভরযোগ্য ইসলামিক অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।
আমাদের এই প্ল্যাটফর্মে আপনি পাবেন:
- মাসিক অনলাইন ম্যাগাজিন: সমসাময়িক বিষয়ে গবেষণাধর্মী আর্টিকেল।
- কুরআনের আলো: কুরআনের তাফসীর ও জীবনঘনিষ্ঠ আলোচনা।
- কুইজ প্রতিযোগিতা: দ্বীনি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত পুরষ্কারভিত্তিক কুইজ।
বিশেষ ঘোষণা: সূরা আল-বাক্বারা কুইজ প্রতিযোগিতা!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রথম আয়োজন হিসেবে শুরু হতে যাচ্ছে “সূরা আল-বাক্বারা কুইজ প্রতিযোগিতা”। এই কুইজে অংশ নিয়ে আপনি আপনার কুরআনিক জ্ঞান যাচাই করার পাশাপাশি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
কুইজে অংশ নিতে আমাদের মেনু থেকে “কুইজ প্রতিযোগিতা” অপশনে ক্লিক করুন।
